আত্রাই প্রতিনিধি :
নওগাঁ- ৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাঙ্গনের যে উন্নয়ন হয়েছে তা অতিতে কোন দিন হয়নি। শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করে দেশে শিক্ষিতের হার বৃদ্ধি করতে আমরা সক্ষম হয়েছি।

সোমবার আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজে নবনির্মিত আব্দুল জলিল একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্য মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিল আমাদের রাজনীতির পথিকৃত ছিলেন। তিনি এই এলাকার জন্য যা করেছেন আমরা কোনভাইে তার এ ঋণকে শোধ করতে পারবো না। শুধু স্মৃতিচারণ নয় বরং যুগ যুগ ধরে তাকে স্মরণীয় করে রাখতে আজ এখানে তার নামে একটি একাডেমীক ভবন নির্মাণ করা হলো।
কলেজের অধ্যক্ষ তবিবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জয়া মারিয়া পেরেরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, উপাধ্যক্ষ মাহবুবুল হক দুলু, রোকেয়া বেগম, ফজলে রাব্বি জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স/অ










