সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

পাতকুয়া থেকে সৌরচালিত পাম্পে পানি সেচ প্রকল্প পরিদর্শণ কৃষি সচিবের

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
পাতকুয়া থেকে সৌরচালিত পাম্পে পানি সেচ প্রকল্প পরিদর্শণ কৃষি সচিবের

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ ও বগুড়ার তত্বাবধানে বাস্তবায়িত পাতকুয়া থেকে সৌরচালিত পাম্পের মাধ্যমে সেচ ও গৃহস্থালী কাজের জন্য পরীক্ষামুলকভাবে নির্মিত একটি প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি সচিব মোহাম্মদ মঈন উদ্দিন। রোববার বিকাল সাড়ে ৪টায় আদমদিঘী উপজেলার দমদমা গ্রামে স্থাপিত এই প্রকল্পটি পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে সৌর বিদ্যুতের মাধ্যমে পরিচালিত ১২০ ফুট গভীর এই পাতকুয়া থেকে পানি নিয়ে পাইপ লাইনের মাধ্যমে আশেপাশের প্রায় ৩০ বিঘা জমিতে রবিশষ্য যেমন সরিষা, সীম, লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, করলা, বেগুন, টমেটো, কপি, ছোলা, মুগ, মশুর, পিয়াজ, রসুনসহ বিভিন্ন জাতের শাকসব্জি চাষ করা সম্ভব হবে। এ ছাড়াও এই পাতকুয়ার পানি গৃহস্থালী কাজে ব্যবহার করা যাবে। এই প্রকল্প থেকে ৩৫ জন কৃষক সরাসরি তাঁদের জমিতে এসব চাষ দিয়ে উপকৃত হবেন।

কেবলমাত্র সূর্যের আলো থাকাকালীন এই সোলার প্যানেলটি সচল থাকার কারণে রাতের বেলা পুনরায় এই কুপে পানি সংরক্ষিত হবে। অন্যদিকে সোলার প্যানেলটি এমনভাবে তৈরী করা হয়েছে যে বর্ষা মওসুমে বৃষ্টির পানি এই কুয়ায় সংরক্ষিত হবে। সেই পানি ফসলের সেচ কাজে এবং গৃহস্থালী কাজে অনায়াসেই ব্যবহার করা সম্ভব হবে।

প্রকল্পটি পরিদর্শনের সময় কৃষি বিভাগের মহা-পরিচালক মনজুরুল হান্নান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, বগুড়ার অতিরিক্ত পরিচালক মোঃ হযরত আলী, রাজশাহীর অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক সত্যব্রত সাহা, বগুড়ার উপ-পচিালক প্রতুল চন্দ্র সরকার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ’র নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল হক এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্র্তৃপক্ষ বগুড়ার নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলামসহ দুই জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি সচিব মোহাম্মদ মঈন উদ্দিন হান্নান সেখানকার উপকারভোগী কৃষকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেছেন গভীর নলকুপের মাধ্যমে সেচ কার্য পরিচালনা করার ফলে ভু-গর্ভস্থ পানির স্তর নিন্মমুখী। কাজেই বিশেষ করে রবি মওসুমে সৌরচালিত পাম্প দিয়ে পাতকুয়া কুয়া থেকে পানি ব্যবহার করলে ভু-গর্ভস্থ পানির উপর কিছুটা চাপ কমে। তাই কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পরিকল্পনা অনুযায়ী সৌরচালিত বিদ্যুতের মাধ্যমে পাতকুয়া থেকে পানির ব্যবহার বৃদ্ধি করার প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এই পরিকল্পনায় নওগাঁ’র বরেন্দ্র অধ্যুষিত এলাকায় যেসব এলাকায় খাবার পানির তীব্র সংকট সেসব এলাকায় অতি অল্প সময়ের মধ্যে সাড়ে তিনশ থেকে চার’শ পাতকুয়া স্থাপন করে সৌরচালিত পাম্প দিয়ে সেচ এবং গৃহস্থালী কার্যক্রম চালানো হবে।

স/শ