আত্রাই প্রতিনিধিঃ
শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই ল্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আম চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানের নেতৃত্বে র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার অপু, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আকতার জাহান লাকী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মজিবর রহমান, শিক্ষক আব্দুল বাকীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
স/অ











