নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২২ বছর পূর্তি উপলক্ষে বর্নাঢ্য র্যালী, শ্রমিক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক।
উৎসব পালন উপলক্ষে সকালে নওগাঁ সরকারী জিলা স্কুল মাঠ থেকে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সংগঠনের সভাপতি মোসাদ্দুর রহমান রকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল ও সংগঠনের সাধারন সম্পাদক আতিকুর রহমান বিদ্যুৎ প্রমুখ।
বিকেলে দু:স্থ ও অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/শ
নওগাঁয় জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ষপূতি পালন










