সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে আবারও দুর্ধর্ষ ডাকাতি

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আত্রাইয়ে আবারও দুর্ধর্ষ ডাকাতি

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আবারও দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাতেরা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে প্রায় ১৫ থেকে ২০ জনের ডাকাত দল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। এ সময় তারা আব্দুর রশিদ ও তার পিতা কাশেম আলী প্রাং (৬০), মা  খুতেজা বিবি (৫২), ও ছেলে  রবিউল ইসলাম (১৫) কে বেদম মারপিট করে নগদ কয়েক শত টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার, ৭টি কম্বলসহ তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

 

আরো জানা যায়, এ ডাকাত দল ঐ রাতেই পার্শ্ববর্তী কয়সা গ্রামের ছহির উদ্দিনের পূত্র আব্দুস ছালামের বাড়িতে হানা দিয়ে ডাকাতির চেষ্টা চালায়। ডাকাতদের হামলা টের পেয়ে আব্দুস ছালামের বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে আসে এবং ডাকাত দল পালিয়ে যায়।

 

ডাকাতির সংবাদ পেয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ফোর্সসহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ওসি বদরুদ্দোজা বলেন, বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

 

উল্লেখ্য গত ৭ জানুয়ারী দিবাগত রাতে একই কায়দায় উপজেলার বহলা গ্রামে ও গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার তিলাবদুরী গ্রামের তোতা মল্লিকের বাড়িতে ডাকাতি হয়েছিলো।

স/অ