সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

মেয়েকে কোলে নিয়েই বিদ্যুৎস্পর্শ, বাবা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
মেয়েকে কোলে নিয়েই বিদ্যুৎস্পর্শ, বাবা-মেয়ের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধোপাজাঙ্গালিয়া গ্রামের কৃষক আসাদুল ইসলাম (৩২) ও তার তিন বছরের মেয়ে জান্নাতুল অমি।

স্থানীয়রা জানান, কৃষক আসাদুল ইসলাম তার তিন বছরের মেয়ে জান্নাতুল অমিকে কোলে নিয়ে জমিতে সেচের মাধ্যমে পানি দিতে যান। এ সময় পুকুরের পাড়ে সেচ যন্ত্রের বৈদ্যুতিক সুইচ চাপতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আসাদুল। গুরুতর আহত অবস্থায় মেয়ে অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।