ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের বগলাউড়ি এলাকা থেকে ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। বুধবার সকালে বগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বরুণ কুমার মন্ডল জানান, বুধবার সকালে অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে শিবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসায় ৪০ কেজি জাটকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরণ কুমার মন্ডলসহ উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা।

স/অ









