ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ২”শ৭৫ বোতল মালিক বিহীন ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপি কমান্ডার হাবিলদার হুসাইনের নেতৃত্বে একটি টহল দল শনিবার রাত পৌনে ১টায় সীমান্ত পিলার ১৮৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধ সংলগ্ন আমবাগান এলাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ মূল্যর ২’শ ৭৫ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

স/অ









