সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে তালের আঁটি কাটতে গিয়ে বড় ভাই ফরহাত রেজা (৫) এর দায়ের কোপে ছোট ভাই জিহাদ আলী (২) নামের এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

জানা গেছে রোববার সকাল ৯ টার দিকে উপজেলার শ্রীধরবাটি আলাদিপুর গ্রামে ফারুক হোসেনের শিশু পুত্র ফরহাত রেজা শাস খাওয়ার জন্য ধারালো দা দিয়ে তালের আঁটি কাটছিল। এ সময় সাথে থাকা তার ছোট ভাই জিহাদ অজান্তেই ওই আঁটিটি ধরতে গেলে বড় ভাইয়ের দায়ের কোপটি ছোট ভাই জিহাদের মাথায় লাগে এবং সাথে সাথে শিশুটি অচেতন হয়ে পড়ে।

 

তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিহাদকে মৃত্যু ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স/শ