সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘দোষারোপ নয়, দূর্ঘটনার কারণ জানতে হবে,সবাইকে নিয়ম মানতে হবে’ প্রতিপাদ্যে শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-১৬ পালিত হয়েছে। ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা হ্রাস ও সড়ক ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৩ সাল থেকে দেশব্যাপী আন্দোলনকারী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা দিবসটি পালন উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের শহীদ সাটু হলের সামনে থেকে শোভাযাত্রা বের করে।

 

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।

 

পরে কলেজের আম্রকাননের নিচে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি শফিকুল আলমের সভাপতিত্তে এবং সাধারণ সম্পাদক রফিক হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রানু, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মঞ্জুর রেজা, চর মোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিআরটিএ প্রতিনিধি আশরাফুল ইসলাম, পুলিশ প্রতিনিধি শহর উপপরিদর্শক (টিএসআই) আমির হোসেন, প্রগতিশীল নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র সোনিয়া খাতুন, শিক্ষক আলী উজ্জামান, শিক্ষার্থী আব্দুল মজিদ প্রমূখ।

 

বক্তারা এ সময় বলেন, যে ভাবে সড়ক দূর্ঘটনা বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক। সড়ক যেন আজ মৃত্যুর ফাঁদ। দূর্ঘটনার ক্ষয়ক্ষতি কোন কোন পরিবারকে নি:শেষ করে দিচ্ছে চিরতরে। এ অবস্থা মেনে নেয়া যায়না। সংশ্লিষ্ট সকল পক্ষের সচেতনতার মাধ্যমে সড়ক দূর্ঘটনা কমানো যায়। সবাইকে সড়কে চলাচলের নিয়ম জানতে হবে। সড়কের বিধি বহির্ভূত ব্যবহার ও ফিটনেস বিহীন যান চলাচল বন্ধ করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই অনেকাংশে দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য,শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারন মানুষ অংশ নেন।

স/অ