সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে আব্বাস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব দুর্গাপুর এলাকায় ডোবাই পড়ে তার মৃত্যু হয়।

 

নিহত আবাস আলী উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের মৃত আকালের ছেলে।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরোদ্দোজা জানান, নিহত আব্বাস আলী দীর্ঘ দিন থেকে মৃগী রোগে ভুগছিলেন। নিহত আব্বাস আলী শুক্রবার ভোরে মাঠের ফসল দেখতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার এক পর্যায়ে সে বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে।

 

দীর্ঘক্ষণ খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বে ডোবার পানিতে আব্বাস আলীকে দেখতে পায় এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনা স্থলে পৌছে আব্বাস আলীর লাশ উদ্ধার করে।
স/শ