সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শিবগঞ্জের দাদনচক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত অস্ত্র ব্যবসায়ী হলেন শিবগঞ্জ থানার চাররশিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (২৬)।

 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জের দাদনচক এলাকায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর  র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি নূরে আলম এর নেতৃতে সেখানে অভিযান পরিচালনা করে।  এ সময় একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল সেটসহ আটক করনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

স/শ