সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ২

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ২

ভ্রামম্যাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিনপাড়া এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম এলাকার ভুলু মন্ডলের ছেলে মোহাজের আলী (৫০) ও শিবগঞ্জ উপজেলার পার ধুমিহায়াতপুরের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সুমন (২৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজার এলাকা থেকে হেরোইন চোরাচালান করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে বারটায় নতুন মহানন্দা সেতুর প্রবেশ মূখে বিনপাড়ায় (তিন রাস্তার মোড়) চেকপোষ্ট বসায় পুলিশ।
চেকপোস্টে একটি ইজিবাইকে তল্লাশী চালিয়ে হেরোইন বহনকারী মোহাজের ও ইজিবাইক চালক সুমনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বুধবার সদর থানায় তিনজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

স/শ