ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ককের দ্বারিয়াপুর এলাকায় ট্রাক উল্টে কেবল অপারেটরের রিকশা চালক নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে চালক ও হেলপার কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত রিকশা চালক- গোদাগাড়ি উপজেলার হাতনাবাদ গ্রামের সুলতানুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম।
চাপাইনবাবগঞ্জ সদর থানার এসআই বদরুল হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোয়াবিন তেলের ড্রাম বোঝাই একটি ট্রাক দ্বারিয়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম উল্টে যাবার সময় ট্রকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স/শ









