সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে প্যারাডাইস হোটেলের উদ্বোধন

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে প্যারাডাইস হোটেলের উদ্বোধন

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্যারাডাইস হোটেল এন্ড বিরিয়ানী হাউসের উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

 

শিবগঞ্জ পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ওসি রমজান আলী, ওসি তদন্ত সারোয়ার জাহান, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আবদুর রহিম রানা, শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নবীবুর রহমান ও স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
হোটেলের পরিচালক মিটুল খাঁন জানান, এই প্রথম উপজেলায় রুচি ও মানসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করছি। প্রতিষ্ঠানটি ২৪ ঘন্টা খোলা থাকবে বলে পরিচালক জানিয়েছেন।
স/শ