ভ্রাম্যামান প্রতিনিধি:
শিবগঞ্জে পৌর এলাকার মরদানা গ্রামের আঁখক্ষেতে থেকে জান্নাতী খাতুন (২৩) এক প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, রোববার সকাল সাড়ে ১১টায় তার নেতৃত্বে পুলিশের একটি দল মরদানা গ্রাম হতে আধা কিলোমিটর দূরে একটি আঁখক্ষেত থেকে মরদানা পুকুরপাড়া গ্রামের আলমের প্রতিবন্ধী মেয়ে জান্নাতি খাতুনের লাশ উদ্ধার করে। লাশের গলায় ওড়না পেঁচোনা ছিল এবং গলায় কালো দাগ ছিল। গোপনাঙ্গে রক্তপাতের দাগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এস আই জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
স/শ









