সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
নওগাঁ

মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে সিপিবির প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে সিপিবির প্রতিবাদ সভা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার উদ্যোগে অবৈধ ভাবে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চৌবাড়িয়া হাটের কড়াই তলা তিন মাথা মোড়ে সিপিবি মান্দা উপজেলা শাখার সভাপতি কমরেড রতন প্রসাদ ফনির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপক ডাঃ এস এম ফজলুর রহমান।

বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সদস্য কমরেড আলাউদ্দিন, কমরেড হাফিজুর রহমান, কমরেড ওসমান গনি, কমরেড ওহিদুর রহমান, ডাঃ জাহাঙ্গীর আলম, কমরেড প্রদীপ প্রমূখ।
স/শ