ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নচোলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ২জনকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
অভিযুক্তরা হলেন নাচোল উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ি হাট এলাকার ফজর আলীর ছেলে দুরুল ইসলাম(২২) ও তুষার হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার (২০)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসিরুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বুধবার রাতে রাজবাড়ী হাট এলাকার তুষার হোসেন বাড়িতে না থাকায় তার বাসায় পরকীয়া প্রেমের সম্পর্কের জেরধরে স্ত্রী মৌসুমী আক্তার এর সাথে দুরুল ইসলাম অসামাজিক কাজে জড়িত থাকে। রাত ১২ টায় তুষার হোসেন বাড়িতে ফিরে ঘরে মানুষ আছে সন্দেহে ঘরের শিকলী আটকিয়ে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করে থানায় নিয়ে এলে তারা প্রাথমিক ভাবে তাদের অপরাধের কথা স্বীকার করেন। এ ব্যাপারে পুলিশ ২৯০ ধারায় তাদেরকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করছেন ।
স/শ










