সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
নওগাঁ

সাপাহারে ছাত্রীকে নিয়ে মাদ্রাসা কমিটির সভাপতি উধাও

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে ছাত্রীকে নিয়ে মাদ্রাসা কমিটির সভাপতি উধাও

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে পিছলডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি স্ত্রী-সন্তান রেখে ওই মাদ্রাসারই নবম শ্রেণির এক ছাত্রীকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই সভাপতির নাম খাইরুল ইসলাম। তার স্ত্রী, সন্তান ও নাতী রয়েছে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৩৮) গত বছরের পহেলা জুন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ঐ ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত মঙ্গলবার ওই ছাত্রীকে নিয়ে খাইরুল পালিয়ে যান।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক আবু হানিফ বলেন, এ বিষয়ে আগামী ১৭ নভেম্বর মাদ্রাসা পরিচালনা কমিটির জরুরী সভায় অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/বি