সদ্য প্রকাশিত
জাতীয়

সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হরণ করে দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক অবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

এখন ভারতে বসে নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির নীলনকশা করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট বটতলায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা সংগঠন যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

এ সময় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সাবেক সদস্যসচিব মনজুরুল আলম দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।