সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
নওগাঁ

আত্রাইয়ে চোলাই মদ ও সরমঞ্জামসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে চোলাই মদ ও সরমঞ্জামসহ মাদক ব্যবসায়ী আটক

আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে মোঃ আব্দুল মজিদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ লিটার চোলাই মদ ও সরমঞ্জামসহ আটক করেছে পুলিশ।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে উপজেলার বান্ধাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরমঞ্জামসহ আব্দুল মজিদকে আটক করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

স/আ