সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
নওগাঁ

মান্দায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১, আহত ৬

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
মান্দায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১, আহত ৬

সিল্কসিটিনিজ ডেস্ক:

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ভটভটি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনি (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত জনি রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা গ্রামের কোরবান আলীর ছেলে।

আজ শুক্রবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ভটভটির চালক, ট্রাকের চালক ও তার সহযোগীসহ ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন নওগাঁ সদর উপজেলার আলেদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ইমদাদুল হক (৩২) ও দক্ষিণ আন্দারকুটা গ্রামের আফজাল হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩৫)। এরা তেঁতুলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসাধীন। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।

আহত উজ্জল হোসেন জানান, তারা রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় রাজুর আড়তে মাছ বিক্রি করে নওগাঁ ফিরছিলেন। পথে উল্লেখিত স্থানে বাঁশবোঝাই ভটভটির সঙ্গে তাদের বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

মান্দা থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে জনির লাশ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত ট্রাক ও ভটভটি হেফাজতে নেওয়া হয়েছে।