সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
নওগাঁ

আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামে এছাহার আলীর স্ত্রী মোছাঃ রিজিয়া বিবি (৩১) সবার অজান্তে নিজ শয়ন কক্ষে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় সাথে সাথে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহী অভিমুখে যাওয়ার সময় পথ মধ্যে বজ্রপুর নামক স্থানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।
স/শ