সদ্য প্রকাশিত
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ১৭ জন আটক

নিউজ ডেস্ক২৯ জুন ২০১৭১ মিনিট পড়া
গোমস্তাপুরে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ১৭ জন আটক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাড়ালডাঙ্গা ও বিভিষণ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবির বরাত দিয়ে গোমস্তাপুর থানার  অফিসার ইনচার্জ  (তদন্ত) এস এম জাকারিয়া জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা ও বিভিষণ সীমান্ত দিয়ে চোরাকারবারির একটি দল ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় চাড়ালডাঙ্গা সীমান্তে ১২ জন ও বিভিষণ সীমান্তে ৫ জনকে আটক করে বিজিবির টহলদল।
দুপুরে বিজিবি আটককৃতদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোর্পদ করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা করা হয়েছে।
স/শ