নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যেগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বিরোধি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নওগাঁ শহরস্থ কাঁচা বজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ পৌর কমিউনিটি পুলিশিং কমিটির রেজাউল করিমের সভাপতিত্বে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও নওগাঁ কমিউনিটি পুলিশিং ফোরাম এ সভার আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম।

তিনি বলেন, এ সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং সহ নারী নির্যাতন দুর করতে হলে শুধু মাত্র পুলিশ দ্বারাই মোকাবেলা করা সম্ভব নয়। এসব কুকর্ম সমাজ থেকে দুর করতে হলে সমাজের সকল স্তরের মানুষ কে এগিয়ে এসে এক সঙ্গে কাজ করতে হবে। তবেই প্রমানিত হবে পুলিশ জনতা ভাই-ভাই এর কোন বিকল্প নাই। তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের হুশিয়ার করে বলেন যারা এসব কুকর্মে জড়িত থাকবেন তারা হয় পুলিশের কাছে আত্মসর্মপন করবেন নইলে তদের গ্রেপ্তার করে আইনের আওতায় সোর্পদ করা হবে। যারা মাদক ব্যবসায়ী ও সেবীদের সহয়তা করবেন তাদের কেউ ছাড় দেয়া হবে না । এমন কি কোন পুলিশ সদস্য ও যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, মহাদেবপুর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশরাফুল হক প্রমুখ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
স/শ










