সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

মা দিবসে নওগাঁয় রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান

নিউজ ডেস্ক১৪ মে ২০১৭২ মিনিট পড়া
মা দিবসে নওগাঁয় রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নওগাঁ পিয়ারলেস হাসপাতাল র‌্যালী, ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং রতœগর্ভা মায়েদের সন্মাননা প্রদান করা হয়। এই আয়োজনকে সহযোগিতা করেছে নওগাঁ ডক্টরস এন্ড মেডিক্যাল স্টুডেন্টস এ্যাসোসিশেন, একুশে পরিষদ ও আবৃত্তি পরিষদ নওগাঁ।

 
রোববার বিকাল সাড়ে ৪টা থেকে স্থানীয় আয়োজন হোটেল মিলনায়তনে পিয়ারলেস রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান করা হয়। পিয়ারলেস হসপিটালের পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান ডাঃ মঞ্জুরুল আলমের সাপতিত্বে আয়োজিত সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান।

 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম এবং বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন আবৃত্তি পরিষদ নওগাঁ’র সভাপতি ডাঃ ময়নুল হক দুলদুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, মেডিক্যাল ষ্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ মোঃ রায়হান আলী মোল্লা এবং স্বর্ন কিশোরী লাবিবা।

 
এ অনুষ্ঠানে ৫জন রত্নগর্ভা মা’কে সন্মাননা প্রদান করা হয়। যাঁদের সন্মাননা দেয়া হয় তাঁরা হলেন প্রয়াত বানিজ্যমন্ত্রী মোঃ আব্দুল জলিলেল স্ত্রী জেসমিনা জলিল, বদলগাছি উপজেলার ভোলার পালশা গ্রামের ১২ জন সফল সন্তানের জননী মোছাঃ আয়েশা খাতুন, বদলগাছি উপজেলার মাষ্টারপাড়া’র সফল ৫ সন্তানের জননী তাহসিনা বেগম, নওগাঁ সদর উপজেলার ইকরকুড়ি গ্রামের সফল ৫ সন্তানের জননী মোছাঃ সামসুন নাহার এবং বর্তমান নির্বাচন কমিশনের কমিশনারের মা মরহুমা গুল-ই-রায়হান (মরনোত্তর)।এর আগে সকাল সাড়ে ৯টায় মুক্তিরমোড়স্থ নওগাঁ কেন্দ্রীয় শহীদমিনার চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

 
পুলিশ সুপার মোজাম্মেল হক র‌্যালীর উদ্বোধন করেন। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়ালের মোড়ে পিয়ারলেস হসপিটালে এসে শেষ হয়। পরে সেখানে দিনব্যপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল হেল্থ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ডাঃ মঞ্জুরুল আলমসহ মেডিক্যাল স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সদস্যরা এতে চিকিৎসা প্রদান করেন।
স/শ