সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আবারও স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিশু

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে আবারও স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিশু

সিল্কসিটিনিউজ ডেস্ক:


চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ উন্নয়ন সংস্থা ‘গাক’  এর সরবরাহকৃত টিফিনের খাবার খেয়ে আবারও ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ৭ শিশু শিক্ষার্থীকে আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. জমির মো. হাসিবুস সাত্তার জানান, প্রাথমিক ধরণা অনুযায়ী ফুড পয়জনিং থেকেই শিশুগুলো অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর নিশ্চিতভাবে মূল কারণ জানা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ইউএনও স্যার, শিক্ষা প্রাথমিক অফিসের প্রতিনিধিসহ আমি এখন গাকের অফিসে আছি। আমরা পর্যবেক্ষণ করছি পরে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।

সূত্র: ঢাকা পোস্ট