আন্তর্জাতিক

একটি চা-বিরতিতে বাঁচলেন ৫ বন্ধু

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেপালের ভোতে কোশি ও ত্রিশূলী নদীর উপত্যকায় ভয়াবহ আকস্মিক বন্যার কবল থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন ভারতের ছত্তিশগড়ের পাঁচ বন্ধু। ২৬ আগস্ট বন্যা আঘাত হানার সময় চা খেতে থামায় তারা বিপদ এড়াতে সক্ষম হন।

পরে উঁচু এলাকায় আশ্রয় নিয়ে আতঙ্কের মধ্যে দুই দিন কাটান তারা।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ৫০ থেকে ৬০ বছর বয়সী নারায়ণ সেন, দিনেশ ওঝা, প্রেম সিং জগত, যতেন্দ্র প্রকাশ ও দিনেশ সিং ঠাকুর রায়পুরের মানা ক্যাম্প এলাকার বাসিন্দা। গত ২১ আগস্ট তারা রওনা হয়ে পরদিন নেপালে পৌঁছান। গাড়ি ভাড়া করে পশুপতিনাথ মন্দির, মনোকামনা মন্দিরসহ বিভিন্ন পর্যটনস্থল ঘুরতে গিয়েছিলেন তারা।

২৬ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে ধাদিং জেলার মালেখু শহরের একটি হোটেলে চা খেতে থামেন তারা। সেখানেই জানতে পারেন, সামনে একটি সেতু বন্যার পানিতে ভেসে গেছে। তাদের ১০-১৫ মিনিট আগে রওনা হওয়ার কথা ছিল।

তাদের মধ্যে নারায়ণ সেন বলেন, ‘আর একটু আগে বের হলে হয়তো আমরাও আটকে যেতাম।

’
তারা জনান, ত্রিশূলী নদীর প্রবল স্রোতে গাড়ি, মরদেহ ও বিভিন্ন সামগ্রী ভেসে যাচ্ছে। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় উঁচু এলাকায় আশ্রয় নেন এবং গাড়িতেই রাত কাটান।

ভারতীয় সরকারের হেল্পলাইনে নিজেদের অবস্থান জানিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন তারা। ২৮ আগস্ট নেপাল ছাড়েন পাঁচ বন্ধু। স্থানীয় নারী নিরাপত্তাকর্মীরা তাদের হাতে রাখি বেঁধে দেন, যা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যেও তাদের জন্য স্বস্তির মুহূর্ত হয়ে ওঠে।