নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আমবাগানের ভিতর হতে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-১। শুক্রবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
র্যাব জানায়-র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ৪নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় আমবাগানের ভিতর আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ৪নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় আমবাগানের ভিতরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি সুটারগান, ১টি বুলেট, হাসুয়া ২টি, ১কেজি ৮৫০ গ্রাম বোমা তৈরির গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।









