সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

৭৮ হাজার টাকা কুচি কুচি করে ফেলল ছেলে, চক্ষু ছানাবড়া বাবা-মা’র

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
৭৮ হাজার টাকা কুচি কুচি করে ফেলল ছেলে, চক্ষু ছানাবড়া বাবা-মা’র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাপ রে কী ডানপিটে ছেলে। সুকুমার রায়ের অমর সৃষ্টি সেই কবেকার ছড়ার কথাই মনে আসবে এই আশ্চর্য ঘটনার কথা জানলে। বহু দিন ধরেই টাকা জমাচ্ছিলেন এক দম্পতি। উদ্দেশ্য, স্থানীয় ফুটবল লিগের টিকিট কিনবেন। ভাবতেও পারেননি, মুহূর্তের অসতর্কতায় এমন কাণ্ড ঘটবে। দু’বছরের ছোট্ট ছেলে ছিঁড়ে কুচি কুচি করে দেবে তাড়া তাড়া নোট। সব মিলিয়ে ১০৬০ মার্কিন ডলার। ভারতীয় হিসেবে ৭৮ হাজার টাকা!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ওয়াশিংটনপোস্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে এমনই এক ঘটনার কথা। আমেরিকার উটার বাসিন্দা জ্যাকি ও বেন ফুটবলের খুব ভক্ত। তাই দিনের পর দিন তাঁরা একটু একটু করে পয়সা জমাচ্ছিলেন টিকিটের জন্য। জমতে জমতে টাকাটা বেশ ভালই অঙ্কে পৌঁছে গিয়েছিল। কিন্তু খামে রাখা টাকাটা হাতে পড়ে যায় তাঁদের ছোট্ট ছেলের। সেই ছেলে লিও একটি যন্ত্রে ফেলে কুচি কুচি করে ফেলে।

তবে টাকাটা একেবারেই যে মহাশূন্যে বিলীন হয়ে গেল, তা নয়, সেদেশের নিয়ম অনুসারে ছেঁড়া টাকা সরকারের কাছে জমা দিলে পুরোটাই ফেরত মেলে। তবে সময় লাগে।

বাবা-মা দু’জনেই তাঁদের দস্যি ছেলের এমনতর কাণ্ডে হতচকিত। ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে পোস্ট। অনেকেই মজা পাচ্ছেন। স্বাভাবিক, কারও পৌষমাস কারও সর্বনাশ— নেটিজনদের মধ্যে এই প্রবচন সত্যি হয়ে উঠতে আগেও দেখা গিয়েছে।

সূত্র: এবেলা