সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জ

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:


টানা ১০ দিন একটানা বাড়ার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে, যা নদীপাড়ের মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে।

তবে পদ্মায় পানি কমলেও উদ্বেগ এখনো কাটেনি। গত ২৪ ঘণ্টায় জেলার মহানন্দা নদীতে ৩ সেন্টিমিটার এবং পূনর্ভবা নদীতে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে।

গত ২ সেপ্টেম্বর থেকে পদ্মায় পানি শুরু হয়ে ১১ সেপ্টেম্বর থেকে তা বিপৎসীমার খুব কাছাকাছি চলে আসে। এর ফলে সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় সাড়ে ৩ হাজার পরিবার এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। এছাড়াও এই দুই উপজেলার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যহত হচ্ছে এবং ১৩০.৪০ হেক্টর ফসল আক্রান্ত হয়েছে। এছাড়া পানিবন্দি এলাকাগুলোতে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও দেখা দিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট