সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ‘ক্ষয়ক্ষতি’ প্রকাশ নিষিদ্ধ করল ইসরাইল

Silk City২৬ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
হিজবুল্লাহর হামলায় ‘ক্ষয়ক্ষতি’ প্রকাশ নিষিদ্ধ করল ইসরাইল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের অভ্যন্তরে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে, তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে। যার মাধ্যমে তাদের ভূমিতে ইসরাইলি বাহিনীর ক্ষয়ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেলআবিব।

ডিক্রি অনুসারে, কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে।

এদিকে বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেটের আঘাতের প্রমাণ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

হামলার কয়েক ঘণ্টা পর লাইভ সম্প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসরাল্লাহ বলেন, ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে, তার ক্ষয়ক্ষতি ঢাকতে নেতানিয়াহু সরকার মরিয়া হয়ে উঠেছে।

গত ৩০ জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে রোববার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে। এতে সমস্ত ইসরাইল কার্যত স্থবির হয়ে পড়ে।

 

সূত্র: যুগান্তর