নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
স্বাধীনতা বিরোধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। যারা এদেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিশ্বাস করে না তাদের এবং তাদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের ছেলে কিংবা মেয়ের সাথে বিয়ে পর্যন্ত দেওয়া যাবে না।
মঙ্গলবার নিয়ামতপুরে বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ নিয়ামতপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, উন্নয়ন মানে শেখ হাসিনা, উন্নয়ন মানে নৌকা, উন্নয়ন মানে আ’লীগ। আ’লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকে, দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশে জঙ্গীদের উত্থান ঘটে।

বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ নিয়ামতপুর সদর ইউনিয়ন শাখার আহবায়ক জাফর ইকবালের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, আবেদ হোসেন মিলন।
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক উৎপল কান্ত সরকার পিন্টু। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন সুমনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউপি আ’লীগের সভাপতি ও হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
সম্মেলন শেষে প্রধান অতিথি জাফর ইকবালকে সভাপতি ও মাহবুবুর রহমান মেজরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির ঘোষনা করেন।
স/শ










