সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৭৬১৬

Silk City২৫ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৭৬১৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৭ হাজার ৬১৬ অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়। গালফ নিউজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ২২ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, চার হাজার ২১৬ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং দুই হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮৩ জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, যার মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৮ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া ৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে পরিবহন, আশ্রয় ও নিয়োগের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ, এক হাজার ৭১ জন নারীসহ ১৪ হাজার ৫৪২ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।এ ছাড়া ইতিমধ্যে পাঁচ হাজার ৯২৬ জন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথির জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, দুই হাজার ৭০ জন ভ্রমণ রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ১৩ হাজার ৯৫২ জনকে নির্বাসিত করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ দেশে অবৈধ প্রবেশ, পরিবহন বা অননুমোদিত ব্যক্তিদের আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

 

সূত্র: কালের কণ্ঠ