সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

সেপ্টেম্বরে নির্বাচনী বিতর্কে অংশ নেবেন ট্রাম্প-কমলা

Silk City৯ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
সেপ্টেম্বরে নির্বাচনী বিতর্কে অংশ নেবেন ট্রাম্প-কমলা

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নেবেন বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বরের ১০ তারিখ এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প কমলার সঙ্গে একাধিকবার নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এর জবাবে বৃহস্পতিবার কমলা মিশিগানে এক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিতে সম্মত। এমনকি তিনি তার প্রতিদ্বন্দ্বির সঙ্গে একাধিক বিতর্কে বসার জন্যও প্রস্তুত।

এদিকে, ট্রাম্প এবং কমলার প্রথম নির্বাচনী বিতর্কটি এবিসি নিউজ আয়োজন করবে বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের ২৭ জুন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্ক করেছিলেন। তবে ওই বিতর্কে ধরাশায়ী হওয়ার পর নানা চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। তার পরিবর্তে দলটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন।