সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত অন্তত ২২

Silk City২৭ জুলাই ২০২৪১ মিনিট পড়া
সুদানে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত অন্তত ২২

সিল্কসিটি নিউজ ডেস্ক :
উত্তর আফ্রিকার দেশ সুদানের আল-ফাশির শহরে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। শনিবার আরএসএফের হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির গণতন্ত্রপন্থী একটি সংগঠন জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে গণতন্ত্রপন্থী সংগঠন আল-ফাশির রেসিস্ট্যান্ট কমিটি বলেছে, আরএসএফের সৈন্যরা সেখানকার স্থানীয় মার্কেট, হাসপাতাল এবং আবাসিক ভবনগুলোতে আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। এছাড়া একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু বানিয়ে ড্রোন ছোড়া হয়েছে।

দারফুর অঞ্চলের আল-ফাশির শহরটিতে সুদানের জাতীয় সেনাবাহিনীর শেষ ঘাঁটি রয়েছে। আরএসএফের সাথে যুদ্ধের একটি প্রধান ফ্রন্টও আল-ফাশির; যা সুদানকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি করেছে।

আল-ফাশির রেসিস্ট্যান্ট কমিটি বলেছে, তারা এখন পর্যন্ত ২২ জনের মরদেহ গণনা করেছেন। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেসামরিক স্থাপনা ও হাসপাতালে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আরএসএফের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যদিও অতীতে এ ধরনের বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে দেশটির এই আধা-সামরিক বাহিনী।

জাতিসংঘ বলেছে, গত এপ্রিলে সেনাবাহিনীর সাথে আধা-সামরিক বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর আল-ফাশিরের তিন লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।