সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে ৮০ বছর বয়সেও এক বৃদ্ধার কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে ৮০ বছর বয়সেও এক বৃদ্ধার কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড

প্রদীপ সাহা,সাপাহার:

নওগাাঁর সাপাহারে ৮০ বছর বয়সেও কপালে জোটেনি এক বৃদ্ধার বয়স্ক ভাতার কার্ড। শুক্রবার দুপুর ১২টায় ভিক্ষারত অবস্থায় এই প্রতিবেদকের চোখে পড়ে ঐ বৃদ্ধা মহিলার।

 

জানা গেছে,উপজেলার নূরপুর গুচ্ছপাড়া গ্রামের মৃত গাবরিয়েল হেমরমের স্ত্রী লুচিয়া হেমরম (৮০) বয়সের ভারে হেলে পরলেও পেটের দায়ে নূরপুর গুচ্ছপাড়া থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে সাপাহার বাজারে আসতে হয় ভিক্ষা করতে। ভ্যানের ভারা থাকলে ভ্যান যোগে আর না থাকলে পায়ে হেটেই আসতে হয় সাপাহারে।

 

বর্তমানে বৃদ্ধা মহিলাটি নি:সন্তান, তবে মৃত স্বামীর প্রথম স্ত্রীর একটি মেয়ে আছে তার বিয়ে হয় ধামইরহাটে। স্বামীর অভাবী সংসার নিয়ে ব্যস্ত থাকা মেয়েটি সৎ মায়ের তেমন কোন খোঁজ খবর রাখতে পারেন না। বর্তমানে বৃদ্ধা মহিলাটি একাকি একটি কুঁড়ে ঘরে মানবেতর জীবন যাপন করছে।

 

এব্যারে ঐ ইউনিয়নের ইউপি সদস্য মো: মোকলেছুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করে কথা না হলে, সদর ইউপি চেয়ারম্যান মো: আকবর আলীর সাথে কথা হলে তিনি ঐ বৃদ্ধার বয়স্ক ভাতার কার্ডটি করে দেওয়ার প্রতিশ্রতি দেন।

স/অ