প্রদীপ সাহা, সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পূজা উদযাপন কমিটির উদ্দোগে বাজার কালি মন্দির প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার মন্দিরে এসে মিলিত হয়ে আলোচনা সভায় পরিনত হয়।

হিন্দু ধর্মবালম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন,শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন। মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্পীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ। তাঁর জন্মের সময় এই পৃথিবী পাপ অরাজকতায় পরিপূর্ণ ছিল তাই মানবজাতিকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মন্মথ সাহা, সাধারন সম্পাদক গোপাল মন্ডল, ধরনী ধর সাহা , অশ্বনী সাহা,সুরেন্দ্র নাথ সাহা, অখিল সাহা প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এছাড়া দিনটি উপলক্ষে বিভিন্ন মন্দিরে মন্দিরে কৃষ্ণ পূজা, ভাগবত পাঠ ও শ্রীকৃষ্ণের বন্দনা অনুষ্ঠিত হয়।
স/অ










