সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার গোডাউনপাড়া খেলার মাঠে নওগাঁ জেলা শহর  হতে আগত এক দল চৌকস পুলিশ তাঁকে গাডর্ অব অনার প্রদর্শন করে জানাজা নামাজ শেষে মহুমের লাশ তার পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়।

 
বৃহস্পতিবার বিকেল ৩টা ২০মিনিটে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…….রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর। মৃত্যুর পর তিনি  স্ত্রী, ৪পুত্র ১কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 
আব্দুল জব্বার ততকালীন পাকিস্তানী সেনাবাহিনীতে চাকুরী করা অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ছিলেন বলে তাঁর পারিবারিক সুত্রে জানা গেছে।

 
তার জানাজাতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. ফাহাদ ফারভেজ বসুনিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব) প্রমুখ।
এছাড়া উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধা সহ প্রায় দুই হাজার মানুষ জানাযার নামাজে অংশগ্রহন করেন।
স/শ