নওগাঁ প্রতিনিধি:
‘পান করবো নিরাপদ পানি, সুস্থ-নিরোগ থাকবো জানি’ এই প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জলবায়ু উপযোগী নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যাবস্থাপনা বিষয়ে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার খরাপ্রবণ পল্লী সম্প্রদায়গুলিতে জলবায়ু উপযোগী নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যাবস্থাপনা মানবিক ও আর্থসামাজিক মানউন্নয়নের সেবা পৌছে দেওয়ার লক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থা (সিডিএস)এর আয়োজনে ও প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন জামাননগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোতালেব হোসেন,ইউপি সদস্য মিজানুর চৌধুরী,জগন্নাথ দেবনাথ, প্রোগ্রাম ম্যানেজার কিশোর কুমার দাস, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার নাইমুল ইসলাম, ফিল্ড অফিসার আব্দুল ওয়াহাব, ইউপি সচিব মহিদুল হক (লিপু) প্রমূখ।

এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যা ও বিভিন্ন মসজিদের ঈমাম,ব্যাবসায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/আ










