সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

সাপাহারে ট্রাক চাপায় শিশু শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক৭ মার্চ ২০২৪১ মিনিট পড়া
সাপাহারে ট্রাক চাপায় শিশু শিক্ষার্থী নিহত


সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ট্রাক চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটি হলে রাস্তা পারের সময় এই ঘটনা ঘটেছে। নিহত কুলছুম খাতুন (৬) চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও চকগোপাল গ্রামের কামাল হোসেনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিমা খাতুন জানান, দুপুর ১২ টার সময় বিদ্যালয় ছুটি হলে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সবাই এক সাথে বাড়ি যেতে লাগে। অন্যান্য শিশুর মতো কুলছুমও সরাইগাছী-মহাদেবপুর সড়ক পার হচ্ছিলো। পোরশার সরাইগাছী থেকে ছেড়ে আসা মহাদেবপুর গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৫৯৯) এ সময় হঠাৎ কুলসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ঘাতক ড্রাইভার ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।