সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে জলবায়ু বিষয়ক অবহতিকরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে জলবায়ু বিষয়ক অবহতিকরণ সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জলবায়ু উপযোগী নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যাবস্থাপনা বিষয়ক পরিকল্পনা ও বাস্তবায়ন প্রকল্প অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থা (সিডিএস)এর আয়োজনে ও প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন এর অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের উদ্দেশ্য নির্বাচিত কিছু বন্যাপ্রবন,খরাপ্রবণ,এবং উপকূলীয় গ্রামবাসির জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাব সহনীয় নিরাপদ পানির ব্যাবস্থাপনা মানউন্নয়ন এবং বাস্তবায়ন করা।

সহকারী প্রকৌশলী শাহ নেওয়াজ আলীর সভাপতিত্বে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী,সাপাহার পাইলট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,ফ্যামেলি প্লানিং অফিসার আব্দুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার কিশোর কুমার দাস, ফিল্ড অফিসার আব্দুল ওয়াহাব, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার নাইমুল ইসলাম প্রমূখ।
স/শ