সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

সাপাহারে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা!

নিউজ ডেস্ক২২ মে ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা!

সাপাহার প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে নওগাঁর সাপাহারে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রোববার বিকেল সাড়ে ৫ টায় দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় পূর্ব ঘোষিত ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে । মিছিল করতে না পেরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাদলের সভাপতিত্বে প্রতিবাদ সভা করেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার উপজেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সহ-সভাপতি তরিকুল ইসলাম,যুবদলের সভাপতি শফিকুল ইসলাম,ছাত্রদলের জাহাঙ্গীর আলম,বকুল,আক্তার হোসেন,রবিউল প্রমুখ।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/শ