সাপাহার প্রতিনিধিঃ
নওগাাঁর সাপাহারে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয়করণের লক্ষে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে এক কমিনিউটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালতকে শক্তিশালী করণের লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান মো. হামিদুর রহমান আইহাই ইউনিয় পরিষদ,সংস্থার বদলগাছি উপজেলা সমন্বয়কারী মো. আইয়ুব আলী, সাপাহার উপজেলা সমন্বয়কারী আহসান হাবিব নয়ন প্রমূখ।
এ সময় এলাকার শিক্ষক, সুধীজন, ইমাম, পুরোহীত, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের অধিনে সারা দেশে ২৭টি জেলায় ১২৮টি উপজেলার ১০৮০টি ইউনিয়ন ও নওগাঁ জেলার ৬টি উপজেলার ৪৯টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে সক্রিয় করণের কার্যক্রম চলছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
স/অ










