সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ৯ হাজার হেক্টর। কিন্তু লক্ষমাত্রা অর্জিত হয়েছে ৯ হাজার ২৫০ হেক্টর। গত বছরের চেয়ে এই মৌসুমে গম চাষ বৃদ্ধি পেয়েছে।

উপজেলার বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গম চাষে অন্যান্য আবাদের চেয়ে কম খরচ হয়ে থাকে। তাই কৃষকরা কম খরচে বেশি লাভের আশায় গমের চাষ করে থাকেন।

উপজেলা কৃষি অফিসার এএফ এম গোলাম ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। উপজেলার কৃষকরা অনেকে গম চাষ করেছেন। অন্যান্য বছরের চেয়ে এবার বেশি গমের আবাদ হয়েছে।

তাছাড়া উপজেলার ৭৫ জন কৃষককে কৃষি প্রনোদনা হিসেবে বিনা মূল্যে গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে করে গম চাষের লক্ষমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে বলেও জানান সহকারী উদ্ভিদ সংরক্ষন কৃষি অফিসার মো: আতাউর রহমান সেলিম।

স/আ