সাপাহার প্রতিনিধি:
সারাদেশোর ন্যায় নওগাঁর সাপাহারে এস,এস,সি ও দাখিল পরীক্ষা ৩ টি কেন্দ্র ও ১ টি ভেন্যু কেন্দ্রে প্রথমদিনেস শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২৪ জন শিক্ষাথী অংশগ্রহণ করে, এদের মধ্যে ৩৯৯ জন ছাত্র ও ২২৫ জন ছাত্রী।
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬১১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৩২৮ জন ও ছাত্রী ২৮৩ জন।
সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার মূল কেন্দ্রে ৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৪৮২ জন পরীক্ষার্থীর। এদের মধ্যে ছাত্র ২৫৯ জন ও ছাত্রী ২২৩।
একই মাদ্রাসার ভেন্যু কেন্দ্রে ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ১৭২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৮৯ জন ও ছাত্রী ৮৩ জন।
অপরদিকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস,এস,সি ভোকেশনাল ৭৩ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৭০ জন শিক্ষার্থী ও দাখিল ভোকেশনাল ১২ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ১২ জন শিক্ষার্থী।
স/শ











