সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালিতে বাঁশের সাঁকো থেকে ইয়াসিন মাহমুদ মুরাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

ইয়াসিন মাহমুদ মুরাদ সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা গেছে, বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া মাদরাসা থেকে বাড়ি এসে ইয়াসিন মাহমুদ মুরাদ খেলতে বাইরে যায়।

খেলার এক পর্যায়ে বাড়ির পেছনের গাজিখালী নদীর বাঁশের সাঁকোতে গেলে, হঠাৎ পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনালেও পরিবার ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম নদীতে গেলে পানিতে ইয়াসিন মাহমুদ মুরাদের দেহ ভাসতে দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে লাশটি উদ্ধার করে।

পরে এলাকাবাসী বিষয়টি সাটুরিয়া থানা পুলিশকে জানায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।