সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
নওগাঁ

সরকারের মুল লক্ষ্য দ্রব্যমূল্য সহনশীল রেখে জনগনকে স্বস্থি দেয়া খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
সরকারের মুল লক্ষ্য দ্রব্যমূল্য সহনশীল রেখে জনগনকে স্বস্থি দেয়া খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ ২৫ জানুয়ারি’২০২৪খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহারে মুল প্রত্যাশা ছিল দ্রব্যমুল্য সহনশীল  রেখে জনগণকে স্বস্থি দেয়া। ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সরকার ইতিমধ্যেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। আর যাতে কোন মহল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমুল্য বৃদ্ধি করে জনদূর্ভোগ বাড়তে না পারে সে ব্যপারে শক্ত পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদ সদস্যরা একযোগে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, স্মার্ট নওগাঁ  গড়ে তুলতে চাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলায় আওয়ামী লীগের মনোনীত ৩ সংসদ সদস্য’কে নাগরিক সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে নওজোয়ান মাঠে নাগরিক কমিটি  আয়োজিত সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটি’র আহবায়ক ডাক্তার মোঃ আশেক হোসেন।
অনুষ্ঠানে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য  সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন’কে সম্বর্ধনা প্রদান করা হয়।
তিন জন সম্বর্ধিত সংসদ সদস্যের উদ্দেশ্যে যথাক্রমে মানপত্র পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিভাষ মজুমদার গোপাল,  নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা,  সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়। প্রায় ৫ শতাধিক সংগঠন এ সময় ফুলের তোড়া এবং ক্রেষ্ট দিয়ে ৩ সংসদ সদস্যকে সন্মাননা জানায়।
সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য  ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল।