ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাজার এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মজিবুর রহমানের ছেলে আলাউদ্দিন (২৮) ও একই গ্রামের মৃত ইসমাইলের ছেলে শামীম হোসেন (২৭)।

শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপপরিদর্শক গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিলসহ আলাউদ্দিন ও শামীমকে আটক করা হয়।
এ সময় ঢাকা মেট্রো ট-১৬-০৯১০ ট্রাকটি জব্দ করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।
স/শ









