সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
শিবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আমবাগানের ভিতর হতে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিসি-১। শুক্রবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়।

র‌্যাব জানায়-র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর  আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ৪নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় আমবাগানের ভিতর আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

 ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ৪নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় আমবাগানের ভিতরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি সুটারগান, ১টি বুলেট, হাসুয়া ২টি, ১কেজি ৮৫০ গ্রাম বোমা তৈরির গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ  থানায় হস্তান্তর করা হয়েছে।